সর্বশেষ

সমবায়ের দুগ্ধ ঘাটতি প্রকল্পে আওতায়  কুতুবদিয়া হবে মিল্ক আইল্যান্ড

এফ এম সুমন, কক্সবাজার
কুতুবদিয়া উপজেলায় সমবায়ের দুগ্ধ ঘাটতি প্রকল্পের আওতায় ১শ জন সদস্যের মাঝে দুগ্ধ গাভী ক্রয়ের জন্য ২কোটি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে এই ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায়, ”দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” পরিচালক তোফায়েল আহম্মদ।
এসময় তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের সদস্যদের দুগ্ধ ঘাটতি পুরণের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি কুতুবদিয়া দ্বীপকে এই প্রকল্পের মাধ্যমে মিল্ক আইল্যান্ড ঘোষণা দেন।
এদিকে এই প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন গাভী পালন রিফ্রেশার্স দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সমবায় কর্মকর্তা ওসমান গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা