কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার কেন্দ্রীয় কালী মন্দির পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বাড়ি ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় তপন শীল, বলরাম শীল, সন্টু শীল, জনি শীল, রবি শীল, লালন শীলের বাড়ি এবং নুরুল আজিম ও মুহাম্মদ ফরিদের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত দুটি গাড়ি ও পুরো টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন । প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, ৬ পরিবারের ঘরবাড়ি পুড়ে অন্তত ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে নগদ অর্থ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করেন।


