সর্বশেষ

শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশের পর জয়পুরহাটে বিএনপির আনন্দ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেলে শহরের রেলগেইট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় এবং পাচুরমোড় থেকে পৃথক পৃথক  দুইটি মিছিল বের করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।
 শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর সেই রায়কে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেন।  জেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম নেতৃত্বে পৃথক আরেকটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দেন এবং রায়কে ‘গণতান্ত্রিক চেতনার বিজয়’ বলে দাবি করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ও বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানগ, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা