সর্বশেষ

পাহাড় কাটার বিরুদ্ধে হাটহাজারীতে মোবাইল কোর্ট : অর্থদণ্ড ও ১৫ দিনের জেল এক ব্যক্তিকে

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। অভিযানকালে এক আসামীকে অর্থদণ্ড ও জেল দেয়া হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন আবদুর রহমান টেন্ডলের বাড়ি নিবাসী মহরম আলীর পুত্র মোঃ কায়েছ’কে ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। মাটি বহনকারী জীপটিও জব্দ করা হয়। একইসাথে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলা রুজুর জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হয়।

জানতে চাইলে, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘ফসলী জমি ও পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা