সর্বশেষ

জয়পুরহাট জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি আমিনুর, সম্পাদক ফিরোজ

জয়পুরহাট প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে জয়পুরহাট জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আমিনুর ইসলাম বিদ্যুৎ সভাপতি পদে ১শ’ ৭ ভোট, ফিরোজ হোসেন সাধারণ সম্পাদক পদে ১শ’ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অন্যান্য পদে নির্বাচিতরা হল- সহ-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান সবুর, সাংগঠনিক সম্পাদক পদে লক্ষণ চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ পদে শাহ আলম, কার্যনির্বাহী সদস্য পদে প্রীমিত বর্মন। এছাড়াও সহ-সভপতি পদে জাহান আলী ও প্রচার সম্পাদক পদে নাইম হোসেন বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচতি হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এনামুল হক সরকার জানান, জয়পুরহাট জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১শ’ ৬৯ জন। এর মধ্যে ভোট কার্স্ট হয়েছে ১শ’ ৬০। নির্বাচন পর্যবেক্ষণ করেন সদর থানার ওসি (তদন্ত) নামজুল কাদের, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মজিদ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা