সর্বশেষ

কুতুবদিয়ায় লবণের ন্যায্যমূল্যের দাবিতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন

এফ এম সুমন কক্সবাজার

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছেন লবণচাষিরা। মানববন্ধনের পর চাষিরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানান।

সোমবার ( ২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে প্রান্তিক লবণ চাষী সমিতি কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পড়ে।

এসময় চাষিরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মণ প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশত টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক লবণচাষি।

মাঠ পর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩টাকা পাচ্ছে উল্লেখ করে চাষিরা  বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষিদের বঞ্চিত করছে প্রতিনিয়ত। দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকার পরেও  শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, লবণ ব্যাবসায়ী শফিউল আলম বাবুল,মোঃ সেলিম, মোঃ সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ,গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা