কক্সবাজারে ছাগল ধান খেয়ে ফেলায় কথা-কাটাকাটির এক পর্যায়ে মোঃ শরিফ নামের এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রবিবার বিকেলে কক্সবাজার পিএমখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফের স্ত্রী শফিকা বেগম জানায় ছাগলে ধান খেয়ে ফেলার বিষয়ে তার স্বামীর সাথে আব্দুল করিমের কথা-কাটাকাটি হয় এরই জের ধরে পাঁচ দিন পর সালিশী বৈঠকে ডেকে তার স্বামীকে গুলি করে পালিয়ে যায় ছাগলের মালিক আব্দুল করিম।
পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান।


