সর্বশেষ

সকল অন্যায়ের প্রতিবাদ হচ্ছে জুলাই সনদ এইজন্য হা ভোট দিন:- উপদেষ্টা ফারুকী আজম

জয়পুরহাট প্রতিনিধি
সকল অন্যায়ের প্রতিবাদ হচ্ছে জুলাই সনদ এইজন্য হা ভোট দিন।যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হা – না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদার করতে জয়পুরহাটে কর্মরত প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এবং  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
সোমবার  সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়া সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংস্কার অপরিহার্য। তিনি আরও বলেন, শাসকগোষ্ঠীর দমনমূলক ও বৈষম্যমূলক অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও জনসচেতনতা বাড়াতে  আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।
তারা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, আন্তঃদপ্তর সমন্বয় এবং করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক সমন্বয় আরও সুদৃঢ় হবে।
উপদেষ্টা এর পর সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দড়গাচরা এলাকায় উঠান বৈঠক করেন। এবং বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা