সর্বশেষ

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমতি ছাড়া ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন ও পরিবহনের প্রমাণ পেয়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ও ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। এ সময় তাঁকে সহযোগিতা করে বাঁশখালী থানা-পুলিশের বিশেষ টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা