সর্বশেষ

চাঁদার দাবিতে সাবেক বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে ভোলায় সংবাদ সম্মেলন।

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
চাঁদার দাবিতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ডের বিএনপি সভাপতির ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ) দুপুর ১২টায় ভোলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছেলে রাছেল হোসাইন। তিনি অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। কয়েক মাস আগে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। হুমকির মুখে পড়ে তার বাবা পর্যায়ক্রমে ২ লাখ টাকা দিতে বাধ্য হন।
তিনি বলেন, চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে গত ২৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় তার বাবার ওপর লোহার রড ও পাইপ দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে মিলন বেপারী, মিজান চৌকিদার, নাছির মাদবরসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। এছাড়া ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বিএনপি নেতা গোলাম নবী আলমগীরসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা