পাঠকগণ রাজনীতিবিদ, কবি, লেখক, সাহিত্যিকদের জীবন কাহিনী জানার ব্যাপারে তুলনামূলক একটু বেশি আগ্রহী হয়ে থাকেন। কারণ তাঁদের সাথে সাধারণ মানুষের ভালোমন্দ বিভিন্ন ভাবেই জড়িয়ে থাকে। সাধারণ মানুষের মনের কথাগুলো কবি সাহিত্যকরা তাদের লেখনীর মাধ্যমে যেমন তুলে ধরেন, তেমনি স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সাধারণ মানুষের অধীকার প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই- সংগ্রাম করে থাকেন। এজন্যে তাদের প্রতি সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা অনেক বেশি প্রবল থাকে। এরি ধারাবাহিকতায়, মুরুব্বি ও ছাত্রসমাজসহ সাধারণ মানুষের ভালোবাসায় প্রশংসিত মানবসেবার জগতের উজ্জ্বল নক্ষত্র কোটালীপাড়া মানবসেবা ফাউন্ডেশন।
সম্প্রতি, পবিত্র জুম্মার দিনে নামাজ শেষে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য নগত আর্থিক সহায়তা সরাসরি তারি হাতে তুলে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচিত হয় ও বিভিন্ন নেটিজেনরা কোটালীপাড়া মানবসেবা ফাউন্ডেশনকে মানবসেবার উজ্জ্বল নক্ষত্র বলে আখ্যায়িত করেন।
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ফিরোজ শেখ(৪৫) ভারাক্রান্ত কন্ঠে জানান, আমি এখন ঔষধ কিনতে পারবো আমার চিকিৎসা করাতে পারবো। আমার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবার নিয়ে খুব কষ্টে রয়েছি। এই দুঃসময়ে ফাউন্ডেশন ফেরেস্তার মতো যে উপকার করলো তা মহান রব্বুল আলামীন যেন কবুল করে নেন। আমি তাদের জন্য মনে প্রানে দোয়া করি।
জানা যায়, ২০২৫ সালে গড়ে ওঠা ফাউন্ডেশনটি ইতিমধ্যেই অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিভিন্ন অসহায়, কর্মহীন ও দুর্দশাগ্রস্থ সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার প্রয়াসে ক্ষুধার্থ মানুষের মুখে হাসি ফুটাতে স্বাস্থ্যসেবা ও সুরক্ষাসহ খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। তাদের পাশে এসে দাড়িয়েছেন, সাহস যুগিয়েছেন। উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছিন্নমুল মানুষদের ইফতার, খাদ্য ও ঈদসামগ্রী বিতরন করেছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যেমন মন্দির, মসজিদ, গীর্জা, শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে নিয়মিত অনুদান দেওয়া হচ্ছে যা ফাউন্ডেশনের কর্মকান্ডকে এক সুউচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে।
এ সময়, কোটালীপাড়া মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য ইঞ্জিনিয়ার ফেরদাউস মৃধা,মোরছালিন শেখসহ উপজেলা ও স্থানীয় নেতা-কর্মীরা, স্থানীয় যুবকবৃন্দ ও মুরুব্বীরা তার সঙ্গে থাকেন।
এ বিষয়ে, জানতে চাইলে ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান বলেন, ফাউন্ডেশনের মানবিক এসব কাজের জন্য সর্বব্যাপী পেয়েছেন উজ্জ্বল নক্ষত্র, মানবিক ফাউন্ডেশনের খ্যাতি। তার জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এবং আগামীতেও সবাই মিলেমিশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী তকিউদ্দিনের নেতৃত্বে সকল মানবিক কাজ করে যেতে চান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী তকিউদ্দিন বলেন, আমাদের মূলমন্ত্রই হল মানবিক মানুষ হওয়া। ফাউন্ডেশনের নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ যেন এটাকে কবুল করেন এবং রোগীকে দ্রুত সুস্থতা দান করেন। তিনি জানান ভবিষ্যতে ও তাদের এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে। পরিশেষে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


