সর্বশেষ

বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিব্বির আহমদ রানা,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগর উপকূলে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের পুরাতন লঞ্চঘাট এলাকার সাগর তীরে লাশটি দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সকালে সাগর পাড়ে ভেসে আসা মরদেহটি পড়ে আছে সাগর তীরে। লোকটির গলায়, চোখে এবং বিশেষ অঙ্গে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তার পরনে লুঙ্গি ও সেন্ডু গেঞ্জি ছিল। জোয়ারের পানিতে লাশটি আবার ভেসে যেতে পারে আশঙ্কায় লোকজন রশি দিয়ে একটি ব্লকের সাথে বেঁধে রেখেছিল। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খুদুকখালী বেড়িবাঁধ এলাকার পাশে সাগরে একজন পুরুষের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর চমেকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, পরিচয় শনাক্তকরণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা