সর্বশেষ

পল্লী চিকিৎসকদের বিসিসিইউএল জেনারেল হাসপাতালের মতবিনিময় 

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি : রাউজান-রাঙ্গুনিয়ার দুই শতাধিক পল্লী চিকিৎসকদের মতবিনিময় করেছেন পাহাড়তলীর দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল। গত ৩০ মে (শুক্রবার) বেলা ১২ টায় উপজেলা পাহাড়তলী চৌমুহনীর হাসপাতালের নিচে হাজী মকবুল টাওয়ারের ব্রাদার্স কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শ্মাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে আয়োজিত সভায় হাসপাতালের নানা চিকিৎসা সেবা সম্পর্কে প্রজেক্ট উপস্থাপন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কল্লোল বড়ুয়া।

আলোচনায় অংশ নেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, বিসিসিইউএল এর পরিচালক (আবাসন) অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি সম্পু

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, চটগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আজহার উদ্দিন লাভলু, বাত-ব্যাথা, বক্ষভ্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ. এ. এম রায়হান উদ্দিন।

সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (মার্কেটিং) মৃণাল কান্তি বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসিইউএল এর সেক্রেটারী রনধীর বড়ুয়া, ট্রেজেরার আশুতোষ বড়ুয়া, পরিচালক টিটুল বড়ুয়া, মিলন বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, এড. জয় বড়ুয়া, জোসেফ ডি সিলভা প্রমুখ। সেখানে পল্লী চিকিৎসকরা চিকিৎসা সেবার নানা দিকে নিয়ে পরামর্শ ও মতামত তুলে ধরেন। সভা শেষে উপস্থিত পল্লী চিকিৎসকদের মাঝে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ী ১০ জনকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা