গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে পরিচিতি দিয়ে গেছেন। শহীদ জিয়া এ জাতি যা যা দিয়ে গেছেন, দেশ যতদিন থাকবে জাতি শহীদ জিয়াকে স্মরণ করবে। তিনি আমাদের ধর্মীয় মূল্যবোধের স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় মূল্যবোধ মানে শুধু ইসলাম ধর্মকে প্রাধান্য নয়, সকল ধর্মের মূল্যবোধের সমান স্বীকৃত। তিনি সাম্যতা, বহুদলীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছেন।
তিনি ১৪ জুন (শনিবার) বিকেল ৪টায় চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিভিক সেন্টারে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার ব্যবস্থাপনায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার আহবায়ক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান (বাবুল), জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপি নেতা
হাজী মোঃ জসিম, রাঙ্গুনিয়া সার্কেলের
সহকারী পুলিশ সুপার নুরুল আমিন, জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক
হাবিব উল্লাহ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।
সভা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


