সর্বশেষ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি মামলায় এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।এর আগে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাজির হয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, “ডামি নির্বাচন কেবল আমার আমলেই হয়নি। তবে কমিশনের প্রধান হিসেবে কিছু ব্যত্যয় ছিল, যা আমি স্বীকার করছি। বিনয়ের সাথে বলছি, দলীয় সরকারের অধীনে হওয়া প্রতিটি নির্বাচনই বিতর্কিত হয়েছে।”অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।”

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে বিএনপির দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলাটি গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় দায়ের করে বিএনপি। মামলায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন মোঃ আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা