সর্বশেষ

সম্পত্তির লোভে ১৩ বছরের এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

অংকন তালুকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্পত্তির লোভে সিয়াম মিয়া (১৩) নামে এক এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাতে মেহেদী গাজী (২৬) ও ইমরান হোসেন(২৫) নামে দুই বখাটে যুবক শিশু সিয়ামকে অমানুষিক নির্যাতন নির্যাতন করে পাড়কোনা নামক স্থানের একটি ব্রীজের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। জ্ঞান ফেরার পর সিয়াম এক পথচারীর মাধ্যমে বাড়ীতে ফিরে আসলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে।সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রেয়েছে। সিয়াম উপজেলার কয়খা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

ঘটনার রাতে মেহেদী ও ইমরান ঝালমুড়ি খাওয়া কথা বলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর শুরু করে বলে জানিয়েছে শিশু সিয়াম মিয়া।এ সময় সে মারার কারন জানতে চাইলে ২০ হাজার টাকার জন্য তাকে মারা হচ্ছে বলে জানায় এই দুই বখাটে যুবক।২০ টাকা মেহেদী ও ইমরানকে স্থানীয় ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ী রেজয়ান মিয়া দিয়েছে বলে জানায় শিশু সিয়াম মিয়া।

সিয়াম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বেডে শুয়ে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন,আমার বাড়ীর সম্পত্তির জন্য আমার চাচাতো ভাই রেজয়ান মিয়া আমাকে মারতে চায়। মেহেদী ও ইমরানকে রেজয়ান ভাই ২০ হাজার টাকা আমাকে মারার জন্য দিয়েছে বলে তারা আমাকে মারধরের সময় বলেছে। এ বিষয়ে কাঠ ব্যবসায়ী রেজয়ান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

অপরদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।তারা দু’জন বর্তমানে পলাতক রয়েছে। কাঠ ব্যবসায়ী রেজয়ান কয়খা গ্রামের হোসেন আলীর ছেলে।অপরদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেন একই গ্রামের সোলায়মান গাজী এবং বাহার আলীর ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা