সর্বশেষ

খিলক্ষেত রেলওয়ের জমি থেকে অস্থায়ী মণ্ডপ উচ্ছেদ 

নিউজ ডেস্ক : রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা একটি অস্থায়ী পূজা মণ্ডপ সরিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “গত বছরের দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি পূর্বানুমতি ছাড়াই রেলের জমিতে পূজা মণ্ডপ তৈরি করেন। পূজার আয়োজনের অনুমতি দেওয়া হলেও শর্ত ছিল পূজা শেষে মণ্ডপ সরিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “আয়োজকরা রেল কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিলেও, পূজা শেষে তা বাস্তবায়ন করেননি। বরং সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যান। রেল কর্তৃপক্ষ বারবার নিষেধ করার পরও তারা কর্ণপাত করেননি।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৬ জুন) সব আইনি প্রক্রিয়া শেষে উচ্ছেদ কার্যক্রম চালায়। উচ্ছেদের অংশ হিসেবে শতাধিক দোকান, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার এবং সবশেষে অস্থায়ী মন্দির সরিয়ে নেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানায়, মন্দিরে থাকা প্রতিমাগুলো যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে রেলপথ মন্ত্রণালয়। তারা সবাইকে বিভ্রান্তি ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা