মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে অভিযান চালিয়ে ৬মামলায় ৬দোকানীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মোঃ নজরুল ইসলাম এ অর্থদন্ড দেন।
তিনি জানান, মঙ্গলবার নাজিরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬জনকে মোট ২৭হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।


