জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আবু সাঈদসহ সারা বাংলাদেশে সকল শহীদদের স্মরণে ফটিকছড়ি উপজেলার ২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার ( ৪ই জুলাই) বিকেলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মহিনউদ্দিন মেসি।
দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, মহিউদ্দিন আজম তালুকদার, বিএনপি নেতা নাছির উদ্দীন বিপ্লব ,মোজাম্মেল হায়দার বাবু, আবুল খায়ের, নাজিম উদ্দিন বাচ্চু, মোঃ বেলাল সওদাগর, মিল্টন খন্দকার,রমোজাহারুল ইকবাল লাভলু।
নাজিম উদ্দিন মুহুরী ও ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলের ছাত্রদলের রাকিব, শরিফ, জাবেদ, শিপন, রুবেল, নিশান, তাজমীর, মেহেদী, শাহাদাত, রাহিম, রাতুল প্রমূখ।


