২৪এর বিপ্লবে সকল শহীদ ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শহীদ এনামুল হাসানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা এনাম স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার পর চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে জেলা পরিষদ মার্কেটে চত্তরে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। এসময় সরওয়ার আলমগীর ফ্যাসিবাদী আ.লীগের সরকারের আমলে সকল শহীদসহ সাবেক ছাত্রনেতা মরহুমের এনামুল হাসানের আত্মারা মাগফিরাত কামনা করেন।
বিএনপি নেতা এস এম শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী। সাবেক ছাত্রনেতা হাসানুল কবির হাসান ও আমান উল্লাহর যৌথ সঞ্চালনায়য় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মোবারক হোসেন কাঞ্চন, মহিন উদ্দিন আজম তালুকদার, খালেদ বাবুল, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, শহীদুল ইসলাম, ফয়েজ তারেক, আহমদ রশিদ চৌধুরী, মোঃ হাসান, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, মোঃ জাহাঙ্গীর, আরফাত তোষার, কামরুল অপু, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ, এমদাদুল্লাহ আনসারী, মোঃ ইমরান ও মোজাম্মেল হক অভি প্রমূখ।


