সর্বশেষ

জামায়াতে ইসলামীর ‘ইসলাম’ মদিনার ইসলাম এক নয় : শাহ মহিবুল্লাহ বাবুনগরী

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর ‘ইসলাম” মদিনার ইসলাম এক নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন -জামায়াতে ইসলামীর ‘ইসলাম’ মানে হচ্ছে মওদুদী ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) বিকালে তার অসুস্থতাজনিত খবরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর সাক্ষাৎ করতে গেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়ীতে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সরওয়ার আলমগীর বলেন-হুজুর বলেছেন নির্বাচনে পিআর পদ্ধতি বোঝেন না। ০৫ আগস্টের পর থেকে হুজুরের একটাই কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে কেন আসছে না, তারেক রহমান বাংলাদেশের জমিনে যদি চলে আসেন এদেশের অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু তিনি (তারেক রহমান) বুঝতে পারবে, আলেম উলামায়ে কেরামদের মনের ভাষা তিনি বুঝতে পারবে। হিন্দুস্থান যে ভাবে বাংলাদেশের উপর চেপে ধরেছে, সেটা আলেম উলামায়েরা কখনো পছন্দ করে না, সেজন্য জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশে দ্রুত আসে বাংলাদেশ প্রকৃত চিত্র তিনি বুঝতে পারবেন, দেশ অনেক এগিয়ে যাবে ‘।

এ সময় তার সাথে ছিলেন-ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মহিউদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, জয়নাল আবেদীন, খালেদ বাবুল, মোঃ হাসান, শহিদুল ইসলাম, প্রিন্স ওমর ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু প্রমূখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা