জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ব্যাতিক্রমী ফলাফল পাওয়া গেছে।
একজন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষায় দিয়ে দুইটি বিষয়ে ফেল করেছে । এমন ফলাফলে এলাকায় হতাশ ও হতবাক হয়েছে এলাকাবাসী ।
ওই শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। সে এবার কারিগরি শাখার ফার্ম মেশিনারী ট্রেডের ছাত্র। সে অনিয়মিত শিক্ষার্থী। সে শুধু গণিত বিষয়ে পরিক্ষা দিয়েছিল ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ক্যারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে মোট ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধুমাত্র গণিতে ফেল করে। জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে তার ফলাফল দেখতে গিয়ে দেখে, সে দুটি গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। তার প্রবেশপত্র অনুযায়ী গণিত বিষয় রয়েছে।
শিক্ষার্থী বলেন, আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছি। এবার ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফল নিতে গিয়ে দেখি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হচ্ছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখর বিস্মিত হয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি নিয়ে বোর্ডের কারিগরি শাখায় যোগাযোগ করে জানতে পারি এ ফলাফল বোর্ডের ভুলের কারনেই হয়েছে। কৃষি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। তবে সে গণিতে পাস করে থাকে তাহলে মোট ফলাফলেও পাস দেখাবে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন জানান, এ বিষয়ে এই মুহূর্তে কিছু জানা নেই। তবে খোঁজ খবর জানা যাবে প্রকৃত ঘটনা কি।


