সর্বশেষ

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল রাউজান 

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে উত্তাল রাউজান। ১৪ জুলাই (সোমবার) বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ প্রান্তে পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন রাউজান উপজেলা বিএনপি, যুবদলে, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠন।

এইদিন বিকাল ৩ টা হতে উপজেলার দক্ষিণ প্রান্তে নোয়াপাড়া, পাহাড়তলী, বাগোয়ান, কদলপুর, পূর্বগুজরা, পশ্চিম গুজরা, উরকিরচর ইউনিয়ন হতে মিছিলসহ দলীয় নেতাকর্মীরা পথেরহাটে দলীয় কার্যালয় চত্ত্বরে জড়ো হয়। সেখান হতে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কে প্রায় এক কিলোমিটার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় চত্বরে এসে একটি বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ আহমেদ। উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সাইফুল আজম ছোটনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আলহাজ্ব শরাফত আলী, হাফেজ মোহাম্মদ হাশেম, মোহাম্মদ নুরুল আলম, শামসুল হক বাবু, হারুন উর রশিদ, কাজী আবুল বশর, এডিশিনাল পিপি এডভোকেট তাজুল ইসলাম, মুবিনুল হক মুবিন, আইয়ুব খান জনি, আব্দুল মান্নান চৌধুরী, কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, আবদুল মান্নান চৌধুরী, উপজেলা যুবদল মোহাম্মদ জানে আলম, লিটন মহাজন, আবুল কাশেম রানা, মোহাম্মদ সেলিম, সাইফ উদ্দিন তারেক, আরফাত রানা, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মোঃ মুরাদ, আব্দুল কাদের।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ শফিউল আলম, শেখ নাজিম উদ্দীন, বড় মিয়া সওদাগর, কাজী গিয়াস উদ্দিন, এয়াকুব আলী, মোহাম্মদ দিদারুল আলম, এড. ইমন, মোহাম্মদ ফোরকান, জাগের হোসেন, নজরুল ইসলাম, নুরুল আবছার প্রবাসী বিএনপি নেতা শাহাজাহান, মোহাম্মদ আমিন, লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ রাশেদ, সাহাব উদ্দিন, মাহবুব আলম, আনোয়ার শাহ, সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আজম, মোহাম্মদ পারভেজ আলম, আরাফাত নয়ন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ মুবিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে একই সময়ে উপজেলার উত্তরাংশে মুন্সিঘাটা দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পশ্চিমে সূর্য সেন চত্বর ও পূর্বে প্রেসক্লাব মোড় পর্যন্ত প্রদক্ষিণ জলিল নগরে একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল হুদা। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মোসলেহ উদ্দিন, রেজাউর রহিম আজম আনিসুজ্জামান সোহেল, সৈয়দ ওবায়দুল আকবর নোমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবন, আজগর চৌধুরী, কামাল উদ্দিন, বদরুল আলম, ওমর ফারুক, শহিদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বাচা, জেলা যুবদল নেতা মোজাম্মেল হক চৌধুরী, সৈয়দ মোঃ তৌহিদুল আলম, হেলাল উদ্দিন, চাম্পা চৌধুরী,জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন ,রাউজান পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক শাহাজান শাকিল, সাবেক ছাত্রদল নেতা রাসেল খান, এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, আল মারুফ চৌধুরী, প্রবাসী নেতা মোঃ এরশাদ, যুবদল নেতা সাঈদ আমান বিন রানা, খোরশেদ আলম জিকু, মোঃ রেওয়াজসহ জেলা, উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ।

সমাবেশ বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রেরণা তারেক রহমানের প্রশ্নে কোন আপোষ হবে না। একাত্তরের প্রেতাত্মারা ফ্যাসিস্ট হাসিনার সাথে যোগসাজশে মব সৃষ্টির মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই। তাদের লক্ষ্য, দেশের শান্তি ও সমৃদ্ধিকে ধ্বংস করা। কিন্তু আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি, এসব ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা