সর্বশেষ

হাটহাজারী মাদরাসা পরিদর্শনে এলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খাঁন ও সালাহউদ্দিন আহমেদ

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন এবং সালাউদ্দিন আহমেদ হাটহাজারী বড় মাদ্রাসা পরিদর্শনে এসেছেন। এসময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.সহ জামেয়ার কবরস্থানে শায়িত মৃত মুরুব্বীদের কবর জেয়ারত করেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে হাটহাজারী মাদ্রাসা গেইটে তাদেরকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জেয়ারতের পর তারা জামেয়ার কেন্দ্রীয় মসজিদে জুমার নামায আদায় করেন, পরে মাদরাসার পরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী কর্তৃক দুপুরের আপ্যায়ন গ্রহণ করেন। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাদরাসার শাইখুল হাদিস শেখ আহমদ, মুহাদ্দিস আশরাফ আলী নিজামপুরীসহ অন্য শিক্ষক, জেলা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বেলা ২টার দিকে ব্যারিস্টার মীর হেলালসহ নজরুল ইসলাম খাঁন ও সালাহউদ্দিন আহমেদ উভয়ে হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাতের জন্য জামিয়া ইসলামিয়া বাবুনগরের উদ্দেশ্যে ফটিকছড়ি রওয়ানা হন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা