সর্বশেষ

ছাত্রশিবির মানুষদের আলোর পথ দেখায় : অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

রাউজান উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ছাত্র শিবির মানুষদের আলোর পথ দেখায়। ছাত্রীদের জন্য রয়েছে ছাত্রী সংস্থা। যারা রাজনীতি করে না তাদেরকে রাজনৈতিক সচেতন করবে। সাথে সাথে আপনাদের মেধাকে জাগিয়ে তুলেবে।

২ আগস্ট (শনিবার) সকালে রাউজান উপজেলার পাঁচখাইন দরগাহ ডা. মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আলহাজ্ব মোঃ ছালে আহমেদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যবস্থাপনায় অত্র বিদ্যালয়ের এসএসসি-২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের বিজ্ঞান সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওমান বন্ধুসভার সভাপতি সমাজ হিতৈষী নাসিরুদ্দিন জাহাঙ্গীর, জমায়েত ইসলামী বাংলাদেশের রাউজান উপজেলার বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ আলী, শিক্ষক এস.এম নুরু উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমায়েত ইসলামী বাংলাদেশ বাগোয়ান ইউনিয়নের সভাপতি আরফাত রাজু, সহ সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, সেক্রেটারি মোঃ ওসমান গণি, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর শুক্কুর, বায়তুলমাল সম্পাদক মোঃ রফিক, মোঃ মনছুরসহ আরো অনেকেই।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের এসএসসি -২৫ এর ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার ও মূল্যবান বই তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীদের দেওয়া হয় বিশেষ সম্মাননা উপহার। এরপূর্বে সকল কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা