সর্বশেষ

জয়পুরহাটে জামায়াতের আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।

বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা মুহা. ইমরান হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জেলা ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ছাত্রশিবির জেলা সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও. আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা ফেরদৌস হোসেন, মাও. সাইদুর রহমান, আব্দুল আলীম, শাহ আলম, মাও. মিজানুর রহমান, শহিদুল ইসলাম পাটোয়ারী ও অ্যাড. আব্দুল মোমেন ফকির প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে ইসলামি সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। এ মহৎ প্রচেষ্টায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং উদ্ভাবন সাহিত্য-সংস্কৃতিক সংসদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা