সর্বশেষ

গাজীপুরের সাংবাদিক হত্যা ঘটনায় জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ডিসিভি নিউজ ডেস্ক:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা ।
বক্তারা বলেন, শতশত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মম ভাবে হত্যা ও একজনকে গুরুতর আহত করা হয়েছে। দ্রুত বিচারের আওতায় এনে এর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হলে সাংবাদিকরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা