সর্বশেষ

ফটিকছড়ির সত্তা খালে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ির সত্তা খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দীন (৩০) নামের এক যুবক। রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খিরাম বাজার সংলগ্ন ওই খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ জিয়া উদ্দীন একই এলাকার শাহা আলমের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো তিনি বিকেলে কৃষিকাজ শেষে খালে গোসল করতে নামেন । এরপর তাকে আর খোঁজা পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আনোয়ার জানান, জিয়া উদ্দীন খালের পূর্ব প্রান্তে চর এলাকায় চাষাবাদ করেছিল। প্রতিদিনের মতো তিনি কাজ শেষে গোসল করতেন নামে খালে। এরপর খবর আসে তাকে আর খোঁজে পাচ্ছে না। বর্তমানে স্থানীয় লোকজন ও স্বজনরা খালে বিভিন্ন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি অব্যাহৃত রেখেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা