সর্বশেষ

মাইজভান্ডারে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে পুকুরে ডুবে হাসান বাবলা (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে । নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার ছোট ছেলে। বাবার সঙ্গে জিয়ারতের উদ্দেশ্যে মাইজভান্ডার দরবার শরীফে এসেছিল বাবলা৷

নিহত বাবলার পিতা তুহিন মিয়া জানান, আমি আর বাবলা একসাথে পুকুরে গোসল করছিলাম। তাকে বলেছিলাম তার মাকে ডাকতে। ভেবেছিলাম মা’কে ডাকতে গেছে । আমাদের চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিছু টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তাকে পুকুরে পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার জানিয়ে দেন আমার বাবলা আর নেই।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, বাবলা তার পরিবারের সঙ্গে মাইজভান্ডারে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানত না। কীভাবে পানিতে পড়েছে, পরিবারের কেউই বুঝতে পারেনি। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি এবং তারা মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা