সর্বশেষ

ফটিকছড়িতে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ চট্টগ্রাম শহর ও খাগড়াছড়িগামী শত শত যানবাহনে কয়েক হাজার যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

অবরোধকারীদের অন্যতম আকিব হাসান মাহি বলেন, “ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। আমাদের ১২ দফা দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে কর্মসূচি চালালেও স্বাস্থ্য বিভাগ কর্ণপাত করেনি।”

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪ দফা দাবিতে একমত হয়েছেন। বাকিগুলো নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন সরেজমিনে পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা