সর্বশেষ

চার মাদকাসক্তকে ৭ দিনের কারাদণ্ড হাটহাজারীতে

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীরহাট বটতল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে চার মাদকাসক্তকে ৭দিনের কারাদণ্ড প্রদান করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

এসময় মাদক সেবন, সংরক্ষণ করে গণউপদ্রব সৃষ্টি ও বিশৃঙ্খলার অপরাধে ৪ জন আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৪টি পৃথক মামলায় মোঃ নাসির (২৮), ইন্দ্রজিত সরকার (২৫), সাকিব (২২) ও রাজিব (২৫) কে চারশত টাকা করে অর্থদণ্ড এবং প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান আজ সোমবার (১৮ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা