সোমবার সকাল ১১টায় যশোর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যশোরের ৬ টি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করেন। নেতাকর্মীদের পাশাপাশি যশোর জেলার জনসাধারণ ও এই কর্মসুচিতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং যশোর ৮৫ -১ এর সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, যশোরের ৬টি আসনের ঐতিহ্য ও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পূর্বের সীমানা বহাল রাখা জরুরি। এ সময় এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন নির্বাচন কমিশন রায় অনুযায়ী জানান, “যশোরের আসন সীমানা অপরিবর্তিত থাকবে।”
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, প্রশাসনিক সুবিধা ও জনগণের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে জনগণের দাবি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় বড় ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।


