সর্বশেষ

ফটিকছড়ির দাঁতমারায় দোকানদারের মরদেহ উদ্ধার

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা বাজার সংলগ্ন সড়ক থেকে হাঁচি মিয়া (৬৫) নামে এক দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাঁচি মিয়া দাঁতমারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।

বুধবার (২৭ আগস্ট) রামগড়-হেয়াকো (ফটিকছড়ি) সড়ক থেকে সকাল ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে । মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে হাঁছি মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে যান এবং সেখানে রাতযাপন করেন। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে যাওয়ার পর পথে তার লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা