সর্বশেষ

চট্টগ্রাম-পতেঙ্গা নিয়ে উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের প্রভাব

এস এম আকাশ, চট্টগ্রাম:

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতাও ক্রমশ বেড়েছে।

পতেঙ্গা উপকূলের আকমল আলী ঘাট এলাকায় ঢেউয়ের আঘাতে বেশ কিছু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সমুদ্রে তলিয়ে গেছে। নিম্নচাপের কারণে বাতাসের গতিও বেড়েছে। যার প্রভাবে চট্টগ্রাম,কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর গুলিকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে নির্দেশনা দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস থেকে জানানো হয় উত্তর পূর্ব দিক থেকে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ গতি বৃদ্ধি করে উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হচ্ছে। তাই সকল মাছ ধারা নৌকা ও ট্রলার কে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা