সর্বশেষ

বাঁশখালীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জমশেদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা, খাদ্য অফিসার মোঃ সেলিম হেলালী, খাদ্য গুদাম ম্যানেজার নিপুণ চন্দ্র সরকার, সাঈদ চৌধুরী আরফাত, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা, সদস্য সচিব মুহা. মিজান বিন তাহের, রিয়াদুল ইসলাম ও তাফহিমুল ইসলাম প্রমুখ।

উন্মুক্ত লটারীর মাধ্যমে মোট ৩৪ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে পৌরসভায় ৬ জন এবং উপজেলার ১৪ ইউনিয়নে ২৮ জন ডিলার নিয়োগ পান। বণ্টন অনুযায়ী- পুকুরিয়া ২, সাধনপুর ২, খানখানাবাদ ২, কাথারিয়া ২, সরল ৩, শীলকূপ ২, গন্ডামারা ২, চাম্বল ২, ছনুয়া ২, কালীপুর ২, শেখেরখীল ২, পুঁইছড়ি ২, বাহারছড়া ২ এবং বৈলছড়ি ১ জন।

এ সময় ইউএনও মোঃ জমশেদুল আলম বলেন, “সততা ও স্বচ্ছতার ভিত্তিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মনোনীতরা ন্যায্যতা ও দায়িত্বশীলতার সাথে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবেন।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা