সর্বশেষ

ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সজাগ থাকার আহবান বিএনপি নেতার

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

নির্বাচন বানচালের জন্য একটি গোষ্টি একের পর এক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে চলে গিয়েছে বাংলাদেশ। যথা সময়ে নির্বাচন করা জন্য সরকার বদ্ধপরিকর ৷ সেই নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি শনিবার (৪অক্টোবর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার আমানবাজারে ৫নং ওর্যাড় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

বিএনপি নেতা মহিবুল্লাহ বাহার এর সভাপতিত্বে ও মোঃ রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, খালেদ বাবুল, নাছির উদ্দীন, আজম খান, শহিদুল ইসলাম, ফরহাদ, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, এরশাদ, হাসান, হেলাল, আবু তাহের সিকদার, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, মোঃ ইব্রাহীমসহ প্রমূখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা