ফটিকছড়ি প্রেসক্লাবের এক জরুরি সভা শনিবার ( ২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের জহুরুল হল রুমে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম. মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, স্থায়ী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোঃ এমরান হোসেন (এমরান ফরহাদ), যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, স্থায়ী সদস্য মুহাম্মদ জুনায়েদ এবং সহযোগী সদস্য ফজলুল করিম ও আব্দুল কাদের। সভায় আগামী ৭আগস্ট প্রয়াত প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোঃ মাসুদের স্মরণে শোকসভা আয়োজনের সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি এস.এম. মোরশেদ মুন্নাকে নিয়ম অনুযায়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অপর্ণ করা হয়।


