চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ (৩ নভেম্বর) বিকেলে ঢাকা গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন।
দলীয় মনোনয়োনপ্রাপ্ত মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিকের দায়িত্বে রয়েছেন। এছাড়া বিএনপি মিডিয়া সেল এর সদস্য তিনি। পূর্বে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের একমাত্র পুত্র ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নের গুঞ্জন অনেক আগে থেকেই। হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছেন তিনি। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্যান্য নেতাদের চেয়েও মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি ও নানা সামাজিক তৎপরতা ছিল তার চোখে পড়ার মতো।


