সর্বশেষ

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের ৪ জন নিহত

ডিসিভি নিউজ ডেস্ক:

কুমিল্লার পদুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা উমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়া বাজারসংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে একটি চট্টগ্রামগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকারের ওপর সেটি চাপা পড়ে। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে খবর পেয়ে ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। চৌয়ারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা