সর্বশেষ

ফটিকছড়িতে পূর্জামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সরওয়ার আলমগীর 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমীতে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন পূর্জামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীর। তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার লেলাং, নানুপুর, বক্তপুর, ধর্মপুর, রোসাংগিরী ইউনিয়নসহ একাদিক এলাকার পূর্জামন্ডপ পরিদর্শন করেন। এসময় সরওয়ার আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা জানাতে বিএনপির পক্ষ হতে প্রতি পূর্জামন্ডপে এসেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে । পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি এ বাংলার গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পূর্জামন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রবীন বিএনপি নেতা মিহির চক্রবর্তী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল ভান্ডারী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ বাবুল, সাবেক কমিশনার আমান উল্লাহ, সাবেক যুবদল নেতা শহীদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসিসহ প্রমূখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা