ফটিকছড়ির নারায়নহাট বাজার ব্যবসায়ি শামসুল আলম নিজের এবং পরিবারের যানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলার নাজিরহাট ঝংকার এলাকায় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । লিখিত বক্তব্যে আহত ব্যবসায়ী সামশুল আলম বলেন, গত ৩ জুলাই দুপুরে নারায়ণহাট বাজার থেকে বাসা ফেরার পথিমধ্যে সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। পরে আহত অবস্থায় নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও একই কায়দায় পুনরায় আমার উপর হামলা চালানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় আমি যানে রক্ষা পেলেও মারাত্মক ভাবে রক্তাক্ত হই। হামলায় আমার হাতের হাঁড় ভেঙে যায়, মাথা ও মুখমণ্ডলে জখম হই। এই নিয়ে আমি গত ১০ জুলাই ভূজপুর থানায় সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি করে মামলা করি।
মামলা করায় সেসব সন্ত্রাসীরা আমার বসতবাড়ি পুড়িয়ে দেওয়া সহ আমাকে এবং আমার পরিবারকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার চরম ভাবে নিরাপত্তা হীনতায় ভুগছি। সরকারের কাছে আমাদের যানমালের নিরাপত্তাসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


