সর্বশেষ

পেকুয়ায় ব্যবসায়ীকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে মানববন্ধন

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মনির উদ্দিনের নানা মোহাম্মদ ইদ্রিছ, তার খালা হামিদা বেগম, ভাই নুর খান উদ্দিন, স্ত্রী হাদিসা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মোজোম্মেল হক আনসারী সাধারন সম্পাদক মাওলানা ওসমান গনীসসহ আরো অনেকে ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বারবাকিয়া ইউনিয়নের চাকমারডুরি এলাকার মৃত বেলাল উদ্দিনের পুত্র পেকুয়া চৌমুহনীর ব্যবসায়ী মনির উদ্দিনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে তারই আপন মামী রোকিয়া বেগম। বক্তারা আরো বলেন, পারিবারিক কলহের জের ধরে তার আপন মামী তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা আরো বলেন, যে ঘটনা দেখানো হয়েছে ওই ঘটনার সময় মনির উদ্দিন ওখানেই উপস্থিত ছিলোনা। পারিবারিক কলহের জের ধরে এই মামলায় তাকে আসামী করা হয়েছে। বক্তারা অবিলম্বে তার বিরুদ্ধে করা এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে মামলার বাদী রোকিয়া বেগমের শশুর মোহাম্মদ ইদ্রিস অভিযোগ করে বলেন, আৃমার নাতি মনির উদ্দিন নির্দোষ আমার নাতিকে আমার পুত্রবধু মিথ্যাভাবে আসামী করেছে। আমি এই মামলা থেকে আমার নাতির মুক্তি চাই।

মনির উদ্দিনের স্ত্রী হাদিছা বেগম বলেন, আমার স্বামী নির্দোষ এবং তিনি পরউপকারী মানুষ। তাকে আপন মামী মিথ্যা মামলা দিয়েছে। আমি এর নিন্দা জানাই।

মনির উদ্দিনের খালা ও মামলার বাদির ননদ হামিদা আকতার বলেন, মনির উদ্দিন নির্দোষ আসলে আমার ভাগিনাকে সবাই চিনে মুলত আমার ভাইসহ মিলে আমার ভাগিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এটি মুলত ষড়যন্ত্র।

মনির উদ্দিনের ছোট ভাই নুর খান উদ্দিন বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে আমার মামী মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। আমার ভাই কখনো এই ঘটনা ঘটাতে পারেনা। মুলত আমার মামির সাথে আমার খালাতো বোনের কথাকাটির জের ধরে আমার ভাইয়ের বিরুদ্ধে এরকম জঘন্য মিথ্যা মামলা দিয়েছে।

স্থানীয় বাসিন্ধা রফিকও এই মামলার নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান। এদিকে এই মামলা মিথ্য ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সভাপতি সম্পাদক।

এদিকে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মনির উদ্দিনের ছোট ভাই মহিউদ্দিন ও তার খালু নেজাম উদ্দিন। তারাও মনির উদ্দিনকে নির্দোষ দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা