বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলায় এদুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ সাজ্জাদ (১৬) তার পবিত্র কুরআন মুখস্থ রয়েছে। সে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মোঃ জামশেদ ড্রাইভারের ২য় ছেলে।
জানা যায়, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মির্জি বাড়িতে সাজ্জাদ ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাটহাজারীর একটি প্রাইভেট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ (সোমবার) বেলা ১১টায় নিহতের বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।


