সর্বশেষ

ফিলিস্তিনী মুসলমানদের হত্যার প্রতিবাদে হাটহাজারী হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল 

কে এম ইউসুফ (চট্টগ্রাম) হাটহাজারী প্রতিনিধি : নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইয়াহুদীবাদী ইজরাইলের বর্বরোচিত হামলা, শত শত মুসলমানদের শহীদ করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার (২১ মার্চ) বেলা ২টায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমী সভাপতিত্ব করেন। হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ। বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সরকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য ও হাটহাজারী পৌরসভা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব, রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া প্রমূখ।

বক্তারা বলেন, ইহুদীবাদী ইজরাইল মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে আমাদের শরীরের শেষ রক্ত কণা পর্যন্ত ওদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে যাবো। এবং বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইজরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন, ‘ভারতপন্থী কোন সরকারকে আমরা আর ক্ষমতাই দেখতে চাই না এই বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি চলবে না।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা