সর্বশেষ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এম নিয়াজ মোরশেদ।

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকা করে গৃহ নির্মাণ অনুদানের চেক, ২টি করে কম্বল এবং সাড়ে ১৪ কেজি করে ত্রাণ সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা