সর্বশেষ

ফটিকছড়ি পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদ্য সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

তিনি তাঁর বক্তব্যে বলেন-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকের পর একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেন এসব ষড়যন্ত্র করছে দেশের জনগন অবগত আছেন । একটি দলের কয়েকজন ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না এমন বক্তব্য দিয়ে যাচ্ছেন আবার আরেকটি দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের জনগন মেনে নিবে না বলে বক্তব্য বলে যাচ্ছেন। অথচ ওই দলের অতীত ইতিহাস সবায় জানে। দেশের জনগন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি সুষ্ট নির্বাচন চান। ওই নির্বাচনে ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব বাংলার জনগন দিবে।

তিনি আরো বলেন-বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। এ কার্যক্রমে সকল নেতা-কর্মীদের কাজ করে যাবার আহবান জানান তিনি।

ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন। পৌরসভা বিএনপি সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আহম্মেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, বদিউল আলম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, মহিউদ্দিন আজম তালুকদার, হাফেজ মোঃ জয়নাল, নাছির উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু প্রমুখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা