সর্বশেষ

হাটহাজারীতে হালদা নদীতে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট ও অনুমতিবিহীন বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগস্ট) উপজেলার মাদার্শা ইউনিয়নের রামদাশ হাট, মুন্সীর ঘাট ও মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট চালানো ও বালু পরিবহনের অপরাধে মোঃ বাবলু (পিতা : আলমগীর মিস্ত্রি) কে অভিযুক্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, নৌ পুলিশের এএসআই মোঃ রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আইয়ুব উপস্থিত ছিলেন। হালদা নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা