সর্বশেষ

রাউজানে বিসিসিইউএল জেনারেল হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের প্রাণকেন্দ্র পাহাড়তলীতে প্রথমবারের মত বেসরকারি উদ্যোগে চালু হতে যাচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট। গত ৪ অক্টোবর, বেলা ১২ টায় উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় অবস্থিত সর্বাধুনিক চিকিৎসালয় দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে এই ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজাহান, বুড্ডিষ্ট ডক্টর এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া (পিএইচডি), বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রুবেল বড়ুয়া হৃদয়।

দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কল্লোল বড়ুয়া জানান, অত্র অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থায় অপার উন্নতির দ্বার উন্মোচন করতে এবং রাউজান, রাঙ্গুনিয়াসহ কাপ্তাই উপজেলাসহ পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের কিডনি রোগীদের বিশেষ সুবিধা বিবেচনায় মানসম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে আমরা অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিট চালু করা হয়েছে। এখানে ব্যবসার চেয়েও মানবিকতা ও সেবা আমাদের প্রধান লক্ষ্য।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা