বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী “জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাঁশখালী কালীপুর এজহারুল হক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগ বাঁশখালীর সভাপতি খোরশেদ আলী চৌধুরী।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহিম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদি, জি.এম. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, নুরুল আমীন সিকদার, আলী নেওয়াজ চৌধুরী ইরান, মাওলানা মুজিবুর রহমান, সাদুর রশিদ চৌধুরী, রামদাশ হাঁট পুলিশ ফাড়ির ইনচার্জ তপন কুমার বাগচী, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী রাজু, দেলোয়ার হোসাইন, শোয়াইবুর রহমান, সিরাজুল ইসলাম ও জালাল উদ্দিন ঝিনুক।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। রেফারির দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন এবং ধারাভাষ্য প্রদান করেন যুব দায়িত্বশীল এনামুল হক রাহাত।
উদ্বোধনী ম্যাচে কালীপুর একাদশ ১-০ গোলে পুকুরিয়া একাদশকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. কাইয়ুম। দিনের দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে বাহারচরা ৪-৩ গোলে পৌরসভা উত্তর একাদশকে পরাজিত করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মুহাম্মদ ইব্রাহীম।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলসমূহ অংশগ্রহণ করছে। আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতিতে যুক্ত করতেই এই টুর্ণামেন্টের আয়োজন।


