সর্বশেষ

যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত ইরান : ‘গর্হিত আচরণ’ বলে নিন্দা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘গর্হিত’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি।

শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরাঘচি এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।’ আরাঘচি অভিযোগ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হয়েও যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান এই তিনটি স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। হামলার পর যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে বলেও জানান তিনি। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লিখেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের নিরাপত্তার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা নতুন মাত্রায় পৌঁছাতে পারে এবং বিশ্বজুড়ে তেলের বাজারসহ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা